শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চুম্বক লাগিয়ে অভিনব কায়দায় গ্যাস চুরি, সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় মিটারে চুম্বক ব্যবহার করে অভিনব কায়দায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির নারায়ণগঞ্জের একটি ভিজিল্যান্স দল এ অভিযান চালিয়ে ফতুল্লা রেললাইন বটতলা এলাকার ‘প্যাটার্ন ফিনিশিং’ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

 

এ সময় উপস্থিত ছিলেন- ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে নিবন্ধিত হলেও বর্তমানে কারখানাটি ভাড়ায় পরিচালিত হচ্ছে।

 

 

এর আগে অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালিয়ে দেখা যায়, আরএমএস কক্ষ তালাবদ্ধ ছিল। বাইরে থেকে পর্যবেক্ষণে মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো এবং ইবিসি মিটারের পালস বন্ধ রাখার প্রমাণ মেলে, যার ফলে মিটার ধীরগতিতে চলছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন জানান, আমাদের ধারণা, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। মিটার খুলে নেওয়া হয়েছে, নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে।

 

 

তিনি আরো বলেন, ‘গ্যাস চুরির সঙ্গে জড়িতরা সাধারণত রাতে সক্রিয় থাকায় ভোর থেকেই ভিজিল্যান্স টিম অভিযান শুরু করে।’


More News Of This Category