শিরোনামঃ
৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষে আহত ১০

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে একটি ট্রাক।

 

 

মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন পৌঁছালে পেছন থেকে কাভার্ড ভ্যান ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে আহত হন অন্তত ১০ জন।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

 

তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।


More News Of This Category