শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বেগমগঞ্জে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ড্রেস / ১৫ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ৬ মামলার আসামি দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি। শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন থেকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার একলাশপুর ইউনিয়নের মৃত ছায়েদুল হকের ছেলে।

 

 

পুলিশ জানায়, দেলোয়ার ওই এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্যসহ ৬ মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের আলাদীনগর মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে দেলোয়ারকে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন এক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

 

 

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর মাসে বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সারা দেশে ভাইরাল হয়। এ অভিযোগ ওঠে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।


More News Of This Category