শিরোনামঃ
৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন। 

জেলা প্রতিনিধি / ৪০ প্রকাশিত সময়:
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন।

 

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় শহরের স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাস ব্যাপী এ মেলার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী এ্যাড: নিতাই রায় চৌধুরী।

 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ অন্যান্যরা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ফরিদ হাসান খানসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শিল্প ও বাণিজ্য মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার ব্যবসা-বাণিজ্য আরও সমৃদ্ধ হবে।

 

উদ্বোধকের বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার মানুষের জন্য এ মেলা আনন্দের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে। স্থানীয় উৎপাদিত পণ্যের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সভাপতির বক্তব্যে আখতার হোসেন বলেন, মাগুরায় চিত্তবিনোদনের সুযোগ সীমিত থাকায় সাধারণ মানুষের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। নানা প্রতিকূলতার কারণে কয়েক বছর মেলা আয়োজন সম্ভব না হলেও এবার আবারও তা শুরু করা হয়েছে।

 

তিনি জানান, মেলায় দেশি-বিদেশি কুটির, হস্ত ও বৃহৎ শিল্পের বিভিন্ন পণ্যের স্টল বসেছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের খাবার, নাগরদোলা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা বিনোদনের ব্যবস্থা। এতে ক্রেতারা সুলভ মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।


More News Of This Category