জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটিকে গলাটিপে (শ্বাসরোধ) হত্যা চেষ্টা চালায়। ঘটনার পর শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) ভর্তি করানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশু এমএম আন (১০) বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পরিবার আমিনুল ইসলাম মোল্লা ও মোকলেছুর রহমানের মধ্যে ১৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বরগুনা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর বাবা আমিনুল ইসলাম বুলবুলের ভাষ্যমতে, আমাদের পরিবারকে ঘায়েল করতে তার প্রতিপক্ষ মোকলেছুর রহমান (৫৫), তার স্ত্রী ময়না বেগম (৪৫) ও তার ভাই জবেদ আলী খলিফা (৬০) মিলে আমার শিশু সন্তান আনকে ১১ নম্বর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গলাটিপে হত্যা চেষ্টা চালায়।
যোগাযোগর চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।