শিরোনামঃ
৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাইমাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

অনলাইন ডেক্স / ৫৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট (স্টোরি) দেওয়ার অভিযোগে পঞ্চগড়ে শাকিল আহমেদ (২৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শাকিল ওই ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।এর আগে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার শাকিলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ এপ্রিল শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবিটির পাশে লেখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল, খালি আমাদের বিয়ের কার্ড দিল না।১. পরিবার কার্ড, ২. তেল কার্ড, ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি।’ তার এই স্ট্যাটাস দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। বিষয়টি তারা পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ওই যুবক প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘ওই কলেজছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


More News Of This Category