শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

লালপুরে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ এর ভেলকি বাজি,অতিষ্ঠ SSC পরীক্ষার্থীরা সহ শিশু ও বৃদ্ধরা

নিজস্ব প্রতিনিধি / ৬৫ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশের সব চেয়ে উষ্ণতম অঞ্চল ও সবচেয়ে কম বৃষ্টিপাতের এলাকা নাটোরে লালপুরে বৈশাখের তীব্র তাপদাহের শুরুতেই নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন লালপুর জোনাল অফিস এলাকায় ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ এর ভেলকি বাজি/পল্লী বিদ্যুতের ভয়াবহ লোড শেডিংয়ে বর্তমানে চলমান SSC পরীক্ষার্থীরা সহ শিশু ও বৃদ্ধরা অতিষ্ঠ হয়ে পড়েছে।দিন-রাতের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ বিহীন সময় কাটাচ্ছেন এখানকার গ্রাহকরা। এর ফলে অনেকটা নিদ্রাহীন রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। ফলে ব্যাহত হচ্ছে অফিস আদালত ও বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম।

পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা যায়,এখানে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ২৫ মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১২ মেগাওয়াট। অন্য দিকে অফ পিক আওয়ারে চাহিদা ২২ মেগাওয়াটের স্থলে সরবরাহ পাচ্ছেন ১১ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুতের অব্যাহত লোড শেডিং  কারনে তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকার হাসপাতাল গুলোতে রক্তচাপ, স্বাসকষ্টজনিতসহ বিভিন্ন রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম স্হানীয় সংবাদ কর্মীদের জানায়,গ্রাহকদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখানে চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ পাওয়ায় আমরা চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছি।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম জানায়, বিদ্যুতের লোড শেডিংয়ের কারনে তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকার হাসপাতাল গুলোতে ডায়রিয়া, রক্তচাপ, স্বাসকষ্টজনিতসহ বিভিন্ন রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য এই বয়সীদের প্রতি অতিরিক্ত যত্ন নিতে হবে। নতুবা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।


More News Of This Category