শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শরীফ উদ্দিনের কণ্ঠ কমিউনিটি রেডিও পেরিয়ে বাংলাদেশ বেতারে

নিজস্ব প্রতিনিধি / ২১৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দীর্ঘদিন কমিউনিটি রেডিওতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অবশেষে জাতীয় সম্প্রচারে জায়গা করে নিয়েছেন শরীফ উদ্দিন। কণ্ঠের দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তিনি এখন বাংলাদেশ বেতার ঢাকার সংবাদ উপস্থাপক।

জানা যায়, শরীফ উদ্দিন ২০১৭ সাল থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত কমিউনিটি রেডিও – বরেন্দ্র রেডিও ৯৯.২ এফএম,নওগাঁতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কমিউনিটি রেডিও ক্যারিয়ারে তাঁর একাধিক অর্জনের মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড, ফেলোশিপ ও প্রশিক্ষন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অ্যাওয়ার্ড ২০২২, নিমকো আইডিয়া জেনারেশন অ্যাওয়ার্স ২০২৩, মিডিয়া ফেলোশিপ অন কনফ্লিক্ট সেনসিটিভ জার্নালিজম ইত্যাদি। যুক্ত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীতে খন্ডকালীন সংবাদ প্রতিবেদক হিসেবেও। কাজ করেছন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের মিডিয়া বিষয়ক প্রশিক্ষনের সাথে। এই দীর্ঘ সময়ে তিনি সংবাদ পাঠ, অনুষ্ঠান উপস্থাপনা এবং মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতা অর্জন করেন, যা তার কণ্ঠ ও উপস্থাপনায় এনে দেয় আলাদা স্বকীয়তা।

শরীফ উদ্দিনের বেড়ে ওঠা রাজশাহী জেলার বাগমারা উপজেলার রামপুর পাঁথার গ্রামে।
কমিউনিটি রেডিওতে কাজ করার সময় থেকেই তিনি নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চালিয়ে যান। ধারাবাহিক চর্চা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক নির্বাচন ও কণ্ঠ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সফলভাবে উত্তীর্ণ হন।যা তার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং কমিউনিটি রেডিও থেকে উঠে আসা কর্মীদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।

গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, কমিউনিটি রেডিওতে কাজ করার অভিজ্ঞতা একজন উপস্থাপককে বাস্তবমুখী ও সংবেদনশীল করে তোলে—যা জাতীয় পর্যায়ে কাজ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। শরীফ উদ্দিনের এই অর্জন তারই একটি বাস্তব উদাহরণ।

শরীফ উদ্দিনের এই যাত্রা প্রমাণ করে—পরিশ্রম, ধৈর্য ও দক্ষতা থাকলে ছোট পরিসর থেকেও জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।


More News Of This Category