শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, রুগীদের চরম দুর্ভোগ, ইন্টার্নদের কর্মবিরতি,ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

মোঃ সাজেদুর রহমান নিজস্ব প্রতিবেদক / ৮৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ—হাসপাতালের ভেতরে সেবার মান নিম্নমুখী, ডাক্তার ও নার্সদের আচরণ অসৌজন্যমূলক, আর বাইরে দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ।

ভুক্তভোগীদের দাবি, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও বাস্তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। সেখানে চিকিৎসকদেরহ পরামর্শ ফি ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে দালাল ও গাড়ি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, হাসপাতাল থেকে মরদেহ বের করতে গেলেও নির্দিষ্ট সিন্ডিকেটের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে স্বজনদের অতিরিক্ত ভাড়া দিয়ে লাশ পরিবহন করতে বাধ্য করা হচ্ছে।

অপরদিকে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে বারবার নিরাপত্তাহীনতার মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় কর্মবিরতির মাধ্যমে তারা নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

ইন্টার্নদের এই কর্মসূচির কারণে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবা সীমিত হয়ে পড়েছে।প্রতিটা ওয়ার্ডে রোগীর ছড়াছড়ি। সকাল দশটায় বড় ডাক্তাররা রাউন্ড দিয়ে চলে যায় তারপর থেকে ইন্টার্ন  ডাক্তাররা ওয়ার্ডে  প্রবেশ করেনি। এমনিতেই তো রোগীরা সেবা পাচ্ছে না তার উপরে আবার এ দুর্ভোগ। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।সব মিলিয়ে ক্ষোভ  প্রকাশ করছে রুগীসহ তাদের স্বজনরা।
রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মো:মাফুজুল হুসাইন হিকোল বলেন, একদিকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে দালালচক্র ও অনিয়ম কঠোরভাবে দমন—এই দুই দিকেই সমান গুরুত্ব না দিলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। একইসঙ্গে হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা পাশাপাশি বেসরকারি হাসপাতালে ডাক্তারদের অতিরিক্ত ফি বিনা কারনে পরিক্ষা নীরিক্ষা চিকিৎসা নিয়ে বানিজ্য বন্ধ  করার দাবি জানিয়েছেন সংগঠনটি

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


More News Of This Category