শিরোনামঃ
৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজধানীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

অনলাইন ডেক্স / ৪৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজধানীর বাসাবোতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস জানান, দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ধুমুরিয়া গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।তিনি পূর্ব বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকায় থাকতেন।

 

মৃতের ভাগনে সুমন ইসলাম বলেন, ‘মামা মাদকাসক্ত ছিলেন। বর্তমানে কিছুই করতেন না। আগে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

তার পরিবার গ্রামের বাড়ি থাকেন। তিনি গত দেড় মাস আগে ঢাকা এসেছেন। বাড়িতে তেমন যোগাযোগ করতেন না। আমাদের বাসায় মাঝেমধ্যে এসে থাকতেন।
’ 

তিনি বলেন, ‘সংবাদ শুনে মরদেহ দেখতে পাই। তিনি তার চুরির সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে পুলিশ জানায়।’


More News Of This Category