শিরোনামঃ
ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে ৩৩ শিক্ষার্থী ভাড়া নির্ধারণ কমিটিতে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি যাত্রী কল্যাণ সমিতির চীন যাচ্ছেন বিএনপি মহাসচিব ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বাস-ট্রাকের ভাড়া বাড়াতে বিআরটিএর সঙ্গে বৈঠকে মালিকরা জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে জরুরি বৈঠক সন্ধ্যায় রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণের’ নিন্দা বিরোধীদলীয় নেতার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণের’ নিন্দা বিরোধীদলীয় নেতার

অনলাইন ডেক্স / ২৩ প্রকাশিত সময়:
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু সদস্যের ‘অশোভন আচরণের’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে ‘শালীন পরিবেশ’ বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি সংসদ সদস্যদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য যে ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেছেন, তা আমার বিবেককে নাড়া দিয়েছে। একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।

তিনি আরো বলেন, ‘সংসদের শুরুতেই আমরা একটি ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু বারবার আহ্বান জানানোর পরও এ ধরনের অশোভন আচরণ অব্যাহত থাকায় আমি অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সকল সংসদ সদস্যকে কার্যপ্রণালী বিধি অনুসারে শিষ্টাচার বজায় রেখে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।


More News Of This Category