শিরোনামঃ
ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে ৩৩ শিক্ষার্থী ভাড়া নির্ধারণ কমিটিতে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি যাত্রী কল্যাণ সমিতির চীন যাচ্ছেন বিএনপি মহাসচিব ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বাস-ট্রাকের ভাড়া বাড়াতে বিআরটিএর সঙ্গে বৈঠকে মালিকরা জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে জরুরি বৈঠক সন্ধ্যায় রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণের’ নিন্দা বিরোধীদলীয় নেতার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেক্স / ২৭ প্রকাশিত সময়:
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ব্যারিস্টার কায়সার কামাল এমপির  সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি পাঠ করেন।পরে সভাপতির নির্দেশনায় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

 

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলি (দিনের কর্মসূচি, উত্থাপন, উপস্থাপন, স্থীরকৃত আকারে পাস, সুপারিশকৃত আকারে পাস, বর্জন, সিদ্ধান্ত প্রস্তাব, বাতিল করা বা মুছে ফেলা, লবি, মুলতবি প্রস্তাব, প্রস্তাব (সাধারণ), ধন্যবাদ প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অধ্যাদেশ, পিটিশন, কোরাম এবং ওয়াকআউট) ইত্যাদি সম্পর্কে সংসদ-সদস্যবৃন্দের অবহিত করার লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রণীত ও প্রকাশিত ‘সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ’ শীর্ষক তথ্যপত্রটি সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।বৈঠকে সংসদ সদস্যগণের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।


More News Of This Category