শিরোনামঃ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করেন।এতে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে এ্যানি সাংবাদিকদের বলেন, ‘সামনে বর্ষা আসছে। বন্যা ও প্লাবন হতে পারে। এ ক্ষেত্রে আমাদের আগাম কী কী কাজ করা দরকার, সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।

আমাদের পরিকল্পনাগুলো তাঁকে অবহিত করেছি।’ 

তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচি অব্যাহত আছে। আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।’

এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয় দপ্তরে আসেন প্রধানমন্ত্রী।

এটি সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম সভা ছিল।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।