শিরোনামঃ

তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেক্স
তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁ‌কে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের বিষয়টি জানান।

ইসহাক দার এক্স-পোস্টে বলেছেন, আজ সম্মেলনের পার্শ্ব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আমরা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেছি এবং সংলাপ সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি।

তিনি আরো বলেন, আমি আমাদের এই ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা করছি।

সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।