শিরোনামঃ
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং বিক্ষোভ  সালথায় দুই পক্ষের মোড়লের দ্বন্দ্বে জিম্মি সাধারণ মানুষ: হামলা-ভাঙচুর অব্যাহত রয়েছে  স্বপ্নভঙ্গের বেদনায় ঋণের চাপে প্রবাসফেরত যুবকের আত্মহনন কাজ শেষ হওয়ার আগেই ধস গাজীপুরে বস্তাবন্দি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার, স্বামী পলাতক ঘোড়াঘাটে ৮ চোর ও ডাকাত গ্রেপ্তার নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ১৪৪ ধারা জারি টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী

অনলাইন ডেক্স / ৪৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে। তাদের অনুরোধে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, “যেকোনো যুক্তিসংগত কারণে আইনে নির্বাচন স্থগিত করার সুযোগ আছে। তবে সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেননি। ওই অংশটুকু তিনি আনেননি। এরপর তিনি কবিতার ভাষায় পড়ে শোনান, ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি।

তিনি সব বোঝেন এটা যেমন মানি; কিন্তু যতটুকু তার প্রয়োজন ততটুকু তিনি আনেন, এর বাইরের টুকু আনেন না।” 

তিনি আরো বলেন, ‘ঢাকা বারসহ বেশ কয়েকটি অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রাখার স্বার্থে নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছিল। বিশেষ করে ঢাকা বারের ২২ হাজারেরও বেশি আইনজীবী সদস্য রয়েছেন। তাদের নির্বাচন ২৯ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা।

’ 

এর আগে আখতার হোসেন বলেন, ‘জ্বালানি সংকটের কথা উল্লেখ করে গতকাল মধ্যরাতে নোটিশের মাধ্যমে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু সংসদে সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট

নেই বলে দাবি করা হয়। অথচ একই সরকার-সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের নির্বাচনে সেই সংকটের কারণ দেখানো হচ্ছে কেন।’ আসলে কি জ্বালানি সংকট কি ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেটা মূল ইস্যু এই বিষয়ে সিদ্ধান্তে আসা প্রয়োজন বলে প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরো বলেন, ‘আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা।বিশেষ পরিস্থিতি যেমন মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, তখন নির্বাচন স্থগিত রেখে অ্যাডহক কমিটি গঠনের বিধান থাকে।’


More News Of This Category