সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পিরোজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেক্স / ৩৮ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চড়খালী কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ খনন কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।

তিনি আরো বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার) এবং ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদারসহ অন্যরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল।পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে এলাকাবাসী।


More News Of This Category