|
Getting your Trinity Audio player ready...
|

টাঙ্গাইলের মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে আরিশফা নামের চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৯ মার্চ ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে আরিশফাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে নিস্তেজ হয়ে পড়ে।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা আরমান হোসেন জানান, চার মাস আগে আরিশফার জন্ম হয়। তার অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক মো. আলী আহসান জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান, বর্তমানে কুমুদিনী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো প্রায় ২০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :