রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল

ফরিদপুর প্রতিনিধি / ৪০ প্রকাশিত সময়:
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল

 

ফরিদপুর জেলার খলিলপুরের শ্রীধাম বাকচর শ্রীঅঙ্গনে আনন্দ পুরুষোত্তম মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের কৈশোর লীলা ভূমিতে ৯ দিনব্যাপী শুভ আবির্ভাব উৎসব আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথম দিন ১৮ এপ্রিল শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে প্রভাতী নগরকীর্তনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। পরে প্রভুর বাল্যভোগ এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকাল ৪টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও প্রভুর আবির্ভাব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় শুভ মঙ্গল অধিবাস কীর্তন পরিবেশন করবেন শ্রীধাম ফরিদপুর শ্রীঅঙ্গনের ব্রহ্মচারীবৃন্দ ও ভক্তবৃন্দ।
১৯ ও ২০ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে পাঠ করবেন ফরিদপুরের বাকচরের শ্রী দিলীপ কুমার সাহা এবং যশোরের গৌর হরি দাস (শুভংকর)।
২১, ২২ ও ২৩ এপ্রিল পর্যন্ত টানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম ও তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন অনুষ্ঠিত হবে।
২৫ এপ্রিল শনিবার সকাল ৮টায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অভিষেক, শ্রীশ্রী বন্ধুনবমী তিথি পূজা ও মহাভোগরাগ অনুষ্ঠিত হবে। একইদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রভুর সাক্ষাৎ লীলা সঙ্গীদের সম্পর্কে আলোচনা সভা এবং রাত ৮টায় আরতী কীর্তন অনুষ্ঠিত হবে।
২৬ এপ্রিল রবিবার কুঞ্জভঙ্গ নগরকীর্তন, জলকেলী, মহোৎসব ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
উৎসবে যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, মাগুরা, ঢাকা, বগুড়া ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা নামসুধা ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব চলাকালীন সকল ভক্তবৃন্দের জন্য সার্বক্ষণিক প্রসাদের ব্যবস্থা থাকবে। আয়োজকরা মরমী সকল ভক্তবৃন্দকে উৎসবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।


More News Of This Category