শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী-৬: বাঘায় জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি / ৮৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনেও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে তিনি বাঘা পৌরসভার বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও পথসভা ও উঠান বৈঠক করেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই প্রার্থী। আজ প্রচারণার ষষ্ঠ দিনে তিনি বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এরপর তিনি ছাতারী, চক-ছাতারী, সড়কঘাট ও পাকুড়িয়া এলাকায় স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় অধ্যক্ষ নাজমুল হক বলেন, জনগণের হারানো অধিকার প্রতিষ্ঠা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। প্রচারণার মাত্র কয়েক দিনেই সাধারণ মানুষের যে অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তাতে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় সুনিশ্চিত।

গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন: মো আব্দুল্লাহ আল মামুন সভাপতি বাঘা উপজেলা জামায়াতে ইসলামী,
আব্দুল জব্বার, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাঘা উপজেলা।
মাওলানা মো. জিন্নাত আলী, সহকারী শিক্ষক, বাঘা ইসলামী একাডেমি।
সবুজ মাহমুদ, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পূর্ব ও সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাঘা উপজেলা।
এছাড়াও মো. দেলোয়ার হোসেন, মো. সাবদার হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচি শেষে অধ্যক্ষ নাজমুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তিনি এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তার পরিকল্পনাগুলো তুলে ধরেন।


More News Of This Category