সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভোটার তালিকা সংশোধনসহ সংসদে পাস হলো যেসব বিল

অনলাইন ডেক্স / ১৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়িয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল’ ও ‘ভোটার তালিকা (সংশোধন) বিল’সহ সাতটি বিল পাস হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।

ওই দিন অধ্যাদেশের ১০টি বিল জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আর কৃষি ভূমি সুরক্ষা আইনের বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।এর মধ্যে সাতটি পাস হয়েছে।

 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ জাতীয় সংসদে আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি নির্ধারণ করে রিপোর্ট দেয় গত ২ এপ্রিল। এই ৯৮টি অধ্যাদেশের মধ্যে ১০টি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হয়। এর মধ্যে সাতটি জাতীয় সংসদে পাস হয়।আর বাকি তিনটি বিল আলোচনায় রাখা হয়েছে। এ ছাড়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা’ সংশোধন আইনের বিল যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিতে পাঠানো হয়।

 

জাতীয় সংসদে পাস হওয়া আইনের বিলগুলো হচ্ছে- ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২৬, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (আমেনমেন্ট) অ্যাক্ট-২০২৬, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন আইন-২০২৬, নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন-২০২৬, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ আইন-২০২৬ এবং বাংলাদেশ ল অফিসার্স (এমনমেন্ট) অ্যাক্ট-২০২৬।

আপত্তি থাকায় জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনপ্রচলন) আইন-২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন-২০২৬ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২(রহিতকরণ) আইন-২০২৬ আলোচনার জন্য রাখা হয়।

সংসদের বিশেষ কমিটিতে আলোচনা শেষে এই বিলগুলোর পাস করার জন্য আবার উত্থাপন করা হবে।


More News Of This Category