শিরোনামঃ

সরকারি খরচে বিদেশ যাওয়া ও গাড়ি কেনা বন্ধের নির্দেশ

admin5
সরকারি খরচে বিদেশ যাওয়া ও গাড়ি কেনা বন্ধের নির্দেশ
Getting your Trinity Audio player ready...

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং গাড়ি ও কম্পিউটার কেনা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। গতকাল রবিবার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী, সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ আপাতত বন্ধ থাকবে।পাশাপাশি যানবাহন কেনা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

পরিপত্রে আরো উল্লেখ আছে যে, কম্পিউটার ও আনুষঙ্গিক খাতেও নতুন করে কোনো ব্যয় করা যাবে না। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য দেওয়া সুদমুক্ত ঋণ সুবিধাও স্থগিত করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং ভ্রমণ খাতে বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ খরচ করা যাবে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। এ ছাড়া দীর্ঘমেয়াদে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরিরও সম্ভাবনা তৈরি হয়েছে। সার্বিকভাবে যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মধ্যে আছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে এবার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং গাড়ি ও কম্পিউটার কেনা বন্ধ রাখার নতুন নির্দেশনা দিল অর্থ মন্ত্রণালয়।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।