সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচন ভণ্ডুলের কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৬০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগী জঙ্গিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনাদের (আওয়ামী লীগ) যদি সাহস থাকত তাহলে আইনের আশ্রয় নিয়ে দেশে চলে আসত। সাহস নেই দেখেই তারা পালিয়ে আছে।

উনাদের সহযোগী সন্ত্রাসীরাও বিভিন্ন দেশে পলাতক রয়েছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করব, অন্য দেশগুলো যেন তাদের দেশে ফিরিয়ে দেয়।’
অনুষ্ঠানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলি মো. জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতানসহ গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category