শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বগুড়ায় বিএসটিআইয়ের ঝটিকা অভিযান : ৫ ফিলিং স্টেশনের মজুদ ও পরিমাপ পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি / ৮৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বগুড়া জেলায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং মজুদ পরিস্থিতি যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শিবগঞ্জ ও মহাস্থান এলাকার পাঁচটি ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। অভিযানে তেলের মজুদ থাকা সাপেক্ষে সঠিক বিতরণের নির্দেশ দেওয়ার পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

​বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া সূত্রে জানা গেছে, সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। অভিযানে সমন্বয়ক হিসেবে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া সিদ্দিকা।

​অভিযান চলাকালে শিবগঞ্জের মোকামতলা এলাকার মেসার্স রনি ফিলিং স্টেশন, মেসার্স মোকামতলা ফিলিং স্টেশন, ডাকুমারার মেসার্স ডাকুমারা ফিলিং স্টেশন এবং মহাস্থান এলাকার মেসার্স উত্তরণ ফিলিং স্টেশনের তেলের পরিমাপ ও মজুদ যাচাই করা হয়।

​বিএসটিআই কর্মকর্তারা জানান, পাম্পগুলোর স্টোরেজ ট্যাংকে তেলের মজুদ পরীক্ষা করে দেখা গেছে। পর্যাপ্ত মজুদ থাকা পর্যন্ত গ্রাহকদের কাছে সঠিকভাবে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মেসার্স অতুল এন্ড সন্স নামক প্রতিষ্ঠানে কোনো জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়নি।

​এদিকে, অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন অমান্য করে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে এক আরোহীকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে হেলমেট ও লাইসেন্স নেই এমন চালকদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার জন্য পাম্প মালিকদের কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের যৌথ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।


More News Of This Category