ফরিদপুরে ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু
ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় অবস্থিত প্রভুপাদ দিনবন্ধু আশ্রমের সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে দেশ-মাতৃকা ও বিশ্বজননীর সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় ৫২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে
অনুষ্ঠানে প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মহানাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তনসহ নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এতে বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ও কীর্তনশিল্পীরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন শ্রী নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। সোমবার গীতা পাঠ করেন শ্রী চন্দন টিকাদার এবং মঙ্গলবার গীতা পাঠ করেন অধ্যাপক ডা. এ. সি. পাল।
আজ বুধবার অরুণোদয় থেকে শুরু হয়ে ১৬ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনগুলোতে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন,