শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী মেডিকেলে হাম সংক্রমণে আরও দুই শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি / ৮৩ প্রকাশিত সময়:
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম সংক্রমণে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৮ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে দুইজন হাম সংক্রমণে আক্রান্ত ছিল। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে—৪৭ জন। এছাড়া রাজশাহীর ২৬, কুষ্টিয়ার ১২, নওগাঁর ৪, নাটোরের ৪, পাবনার ৪ এবং মেহেরপুরের ১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে, যা উদ্বেগজনক। কারণ সাধারণত ৯ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। এ পরিস্থিতিতে সরকার ৬ মাস বয়স থেকেই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হাম সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। জটিলতা বাড়লে আইসিইউ প্রয়োজন হতে পারে বলে জানিয়ে তিনি প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, চলতি মাসে বিভাগের আট জেলা থেকে ৪১১টি নমুনা পরীক্ষা করে ১৩৭টি পজিটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।


More News Of This Category