শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধি / ৭৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে নির্মাণাধীন মসজিদসহ বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন এবং গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, ভ্যাটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দীন, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#


More News Of This Category