শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে র‍্যাবের অভিযান; এর আগে গ্রেপ্তার হয়েছিল পুকুর খনন চক্রের ‘হোতা’

নিজস্ব প্রতিনিধি / ৭৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় কৃষক আহমেদ জোবায়ের (২৩)-কে ভেকু দিয়ে পিষে হত্যার মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন— মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) এবং রুবেল হোসেন (৩৮)। তাদের মধ্যে মোনারুল এ মামলার ১ নম্বর এবং রুবেল ৩ নম্বর আসামি।

র‍্যাব জানায়, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল এ অভিযান পরিচালনা করে। সোমবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, এ হত্যা মামলার আরেক আসামি ও কথিত পুকুর খনন চক্রের হোতা বিপ্লব হোসেন (৫২)-কে গ্রেপ্তার করেছিল র‍্যাব। গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় র‍্যাব-৫-এর সদর কোম্পানি ও র‍্যাব-১০-এর ফরিদপুর সিপিসি-৩ যৌথভাবে অভিযান চালায়।

র‍্যাবের তথ্যমতে, বিপ্লব হোসেনের বাড়ি মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে। তিনি এলাকায় অবৈধ পুকুর খনন চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, বিপ্লব হোসেনের সহযোগিতায় স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল কৃষকদের জমিতে জোরপূর্বক পুকুর খননের কাজ শুরু করেন। রাতে বিষয়টি টের পেয়ে কৃষকেরা জমি রক্ষায় ঘটনাস্থলে গেলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কৃষক আহমেদ জোবায়ের-কে ভেকুর নিচে পিষে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ ডিসেম্বর মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
ঘটনার দিন রাতেই স্থানীয় লোকজন এক্সকাভেটর চালক আবদুল হামিদ-কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

র‍্যাব জানিয়েছে, সোমবার গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category