রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান

অনলাইন ডেক্স / ৪৪ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে আনুষ্ঠানিকভাবে অনারারি ফ্লাইং অফিসার পদবি প্রদান করা হয়েছে।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় তাদের অনারারি কমিশন প্রদান করা হয়।শনিবার (২৮ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।উল্লেখ্য, সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।বাংলাদেশ বিমানবাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে।


More News Of This Category