রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরের ১২‌ ও ১৬ নং ওয়ার্ডের গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৭২ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ফরিদপুরের ১২‌ ও ১৬ নং ওয়ার্ডের গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর পৌরসভার ১৬ নং ও ১২ নং ওয়ার্ডের সমন্বয়ে গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থা, ফরিদপুর-এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাক হোসেন বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহিদুর রহমান (শাহিদ), জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মুন্সি মাসুদুর রহমান লিমন, ১৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রকি, মোঃ শুকুর মোল্লা সহ-সভাপতি ১৬ নং ওয়ার্ড,গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার সভাপতি মোঃ সালাউদ্দিন, গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারুক মিয়া, সাবেক কৃষকদলের শিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল হোসেন সুজন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার ইসলাম এবং যুবদল নেতা জাহিদুজ্জামান জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করে এবং সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এসময় বক্তারা আরো বলেন- শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বঙ্গবন্ধু সৈনিক লীগের যে কোন ধরনের চক্রান্তকে কঠোর ভাবে প্রতিহত করার ঘোষণা দেন নেতাকর্মীরা।

পরে এক প্রীতিময় চা-চক্র ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


More News Of This Category