শিরোনামঃ

ফরিদপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে ‌ পুলিশ পরিদর্শকের মৃত্যু


ফরিদপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে ‌ পুলিশ পরিদর্শকের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

ফরিদপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে ‌ পুলিশ পরিদর্শকের মৃত্যু

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে এক ইলেকট্রিশিয়ানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।আজ শনিবার (দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবার তিনি ফরিদপুরের নিজ বাড়িতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবীর হোসেনের চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবীর হোসেনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।