শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৬ যাত্রী নিয়ে কুমারখালী থেকে ছাড়ে বাসটি, পথে ওঠেন আরও ৪৩ জন

অনলাইন ডেক্স / ৪৬ প্রকাশিত সময়:
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনটি বুধবার (২৫ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাসে কুমারখালী থেকে একই পরিবারের চারজনসহ ৬ যাত্রী ওঠেন। এরপর কয়েকটি কাউন্টার থেকে অন্তত ৪৩ জন যাত্রী বাসটিতে ওঠেন।

কুমারখালী বাস কাউন্টারের কর্মী একরাম এসব তথ্য জানান।

একরাম আরো জানান, বাসটি কুমারখালীর পর খোকসা থেকে ৮ জন যাত্রী নেয়। এরপর মাছপাড়া, পাংশা ও রাজবাড়ী কাউন্টার থেকে ৩০-৩৫ জন যাত্রী তোলা হয়।

দুর্ঘটনার পরপরই বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে অধিকাংশ যাত্রীই বাসের ভেতরে আটকা পড়ে। 

এ ঘটনায় রেহানা আক্তার (৬০) নামের এক নারী মারা গেছেন। তার বাড়ী রাজবাড়ী পৌরসভার ভবানীপুর মহল্লায়।

তার স্বামীর নাম (মৃত) ইসমাইল হোসেন। তার মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

এ ছাড়া মৃত রেহানার মেয়ে নুসরাত জাহানকে (৩০) জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি (নুসরাত) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ছাড়া মৃত রেহানার ছোট ছেলে আহনাফ রাইয়ান (২৫) ও তার নাতি (বড় মেয়ের ছেলে) তাজবিদ (৭) নিখোঁজ রয়েছে।

 

মৃত রেহানা আক্তারের আপন ভাই সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক শিক্ষক আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮-৯ জন বের হতে পারলেও অন্যদের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।


More News Of This Category