শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে বিচার চাইলেন মা

অনলাইন ডেক্স / ৮৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে হত্যাকারীর বিচার চেয়েছেন এক মা। গতকাল সোমবার (২৩ মার্চ) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মা লিয়া মনি আক্তার তার ১৩ মাসের কন্যাসন্তান জেসমিনের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়ান। মেয়ের জন্মদাতা লিয়া মনির প্রেমিক হৃদয় ব্যাপারীর জন্যই শিশু জেসমিনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।মেয়ে হত্যার জন্য হৃদয় ব্যাপারীর ফাঁসির দাবি করা হয় মানববন্ধনে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০২১ সালে স্থানীয় হৃদয় ব্যাপারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। পরে লিয়া গর্ভবতী হয়ে পড়েন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

এ সময় প্রেমিক হৃদয় ব্যাপারী, তাঁর মামা রফিক হাওলাদার ও নানা মান্নান হাওলাদার সঙ্গে ছিলেন। হাসপাতাল থেকে বাসায় নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয় তখন। ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কৌশলে নবজাত শিশু নিয়ে যান হৃদয় বেপারি ও তাঁর স্বজনরা। পরে ওই নবজাতককে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তারা।
সেখান থেকে এক ভিক্ষুক উদ্ধার করে চাইল্ড হোমে পাঠায়। ওই চাইল্ড হোমেই বেড়ে ওঠেন নবজাত শিশু। 

এই ঘটনার তিন মাস পরে খবর পেয়ে লিয়া মনির পরিবার ওই শিশুটিকে আনার ইচ্ছা প্রকাশ করেন। ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে এ বছরের ৯ মার্চ ওই শিশুকে অসুস্থ অবস্থায় নিয়েএসে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তারা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু জেসমিনের মৃত্যু হয়।ধর্ষণের অভিযোগ এনে লিয়া মনি বাদী হয়ে হৃদয় ব্যাপারীসহ তিনজনের বিরুদ্ধে গত ৯ মার্চ ঝালকাঠি থানায় মামলা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন লিয়া মনি, লিয়া মনির বাবা মো. ফারুক হোসেন মাঝি, মা পলি বেগম, চাচা বেল্লাল মাঝি, ফুপু জোসনা বেগম।

 

অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক রয়েছে। তবে অভিযুক্ত হৃদয় ব্যাপারীর বাবা আবুল ব্যাপারী তাঁর ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


More News Of This Category