সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতারে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক / ২২২ প্রকাশিত সময়:
রবিবার, ২২ মার্চ, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে মোঃ সাব্বির (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী দিঘির মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দুষ্কৃতিকারী সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের অভিযোগ, এ ঘটনায় ওই গ্রামের এক প্রভাবশালী সাবেক চেয়ারম্যানের ছেলেসহ আরও কয়েকজন জড়িত রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা সাব্বিরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের পিতা আলমগীর। তাদের বাড়ি মোহনপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায়। নিহতের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোদাচ্ছের হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


More News Of This Category