শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বোল্ড লুকে ভিডিও প্রকাশ করলেন ববি

বিনোদন ডেস্ক / ৪৯ প্রকাশিত সময়:
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

কয়েক বছর সিনেমার খবরে নেই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছিলেন না ব্যক্তিগত খবরেও। গত বছরের শেষভাগে প্রেম ও গোপন বিয়ের খবরে আলোচনায় ছিলেন তিনি। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে।

এর মধ্যে নায়িকার কল রেকর্ড ফাঁস হয়। তবে ববির দাবি, কেউ ষড়যন্ত্র করে তার কল রেকর্ড ফাঁস করেছে।সিনেমার খবর না থাকলেও ববি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। কিছু না লিখলেও নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন ঢাকাই ছবির এই নায়িকা।

এবার একটি বোল্ড লুকের ভিডিও প্রকাশ করেছেন ববি। সাগরপাড়ে ধারণ করা এ ভিডিওতে ববি পোজ দিয়েছেন বেশ সাহসী লুকে। গতকাল তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারী ববির এই ভিডিওতে নানা রকম মন্তব্য করেছেন।অনেকে সমালোচনা করলেও কেউ কেউ মুগ্ধতাও প্রকাশ করেছেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি।২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন তিনি।


More News Of This Category