|
Getting your Trinity Audio player ready...
|

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগের প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি আবারও ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ’ আক্রমণের নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর বলা হয়েছে।
আজ বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, পিয়ংইয়ং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।
মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন।
মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ আরো জানিয়েছে, ‘ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলামী বিপ্লবের একজন নতুন নেতা নির্বাচিত করেছে। আমরা ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার এবং পছন্দকে সম্মান করি।
১২ দিন আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু করার ঘটনাকে ‘গুন্ডাদের মতো আচরণ’ হিসেবে অভিহিত করে নিন্দা জানায় উত্তর কোরিয়া।
সূত্র : আলজাজিরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :