শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইরানের হামলায় ২ হাজার ইসরায়েলি হাসপাতালে ভর্তি

অনলাইন ডেক্স / ৬৫ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাল্টা হামলায় ইসরাইলের প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, আহতদের অনেকেই ক্ষেপণাস্ত্র হামলা ও সংবেদনশীল সীমান্ত এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে ইসরাইলের সেনাবাহিনী ইরানের নেতৃত্ব প্রসঙ্গে কঠোর সতর্কবার্তা দিয়েছে। একাধিক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে কাউকে লক্ষ্যবস্তু করা হবে।

সেনাবাহিনী জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগের চেষ্টা করবেন—এমন ব্যক্তিদের সক্রিয়ভাবে অনুসরণ করা হবে এবং ভবিষ্যৎ উত্তরসূরিদের ওপরও নজর রাখা হবে। এতে ইরানের রাজনৈতিক নেতৃত্বকে সামরিক কৌশলের অংশ হিসেবে বিবেচনার ইঙ্গিত পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারিত হয়েছে। রবিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরে নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পর্ষদের এক সদস্য বলেছেন, ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারিত হয়েছে।


More News Of This Category