শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

অনলাইন ডেক্স / ৩৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে ব্রিটেনের ওপর শুল্ক আরোপ করা হতে পারে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য যদি এই কর প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্রিটেনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করতে পারে। তার মতে, এই কর মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করার একটি প্রচেষ্টা।উল্লেখ্য, যুক্তরাজ্য ২০২০ সালে ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর চালু করে। এই করের আওতায় পড়েছে অ্যাপল, অ্যালফাবেটের গুগল এবং মেটার মতো বড় প্রযুক্তি সংস্থাগুলো।

 

ট্রাম্প বলেন, ‘আমেরিকান কম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা আমি পছন্দ করি না। কারণ আপনি আমাদের মহান আমেরিকান সংস্থাগুলো এবং বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর কথা বলছেন।তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক আরোপ করে আমরা খুব সহজেই এর মোকাবেলা করতে পারি। তাই তাদের সতর্ক থাকা উচিত। যদি তারা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আমরা সম্ভবত যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক আরোপ করব।’


More News Of This Category