শিরোনামঃ

জেনসেনের ’মেধাশক্তি’ হারানোর ভয় পেয়েছিলেন ট্রাম্প

অনলাইন ড্রেস
জেনসেনের ’মেধাশক্তি’ হারানোর ভয় পেয়েছিলেন ট্রাম্প
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

নিজের হাতে গড়া প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের সাথে সাথে মার্কিন শেয়ারবাজারে শুরু হয় দরপতন, যাতে ভয় পেয়ে যায় ট্রাম্প প্রশাসন। অর্থনীতি বাঁচানোর একটাই উপায় ছিল ট্রাম্পের সামনে- জেনসেনকে ফিরিয়ে আনা।

 

 

ট্রাম্পের পরিকল্পনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি টিম টানা ৭২ ঘণ্টার চেষ্টায় এনভিডিয়া বোর্ডকে রাজি করায় জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার ব্যাপারে।

তবে প্রেসিডেন্টর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আসলে জেনসেন হুয়াংয়ের মেধাশক্তি হারানোর ভয় পেয়েছিলেন। কৃত্রিম বৃদ্ধিমত্তায়-এআই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বিশ্বজুড়ে চলমান লড়াইয়ের মধ্যে জেনসেনের মতো প্রতিভাকে হারানোর ভয়টিই তাকে কাবু করেছিল।

 

মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ শঙ্কার কথা তুলে ধরেন ট্রাম্প।

 

 

জেনসেনকে পুনর্বহালে এনভিডিয়ার ঘোষণার পরপর সোমবার সকালে সিএনবিসির ‘স্কোয়াক অন দ্য স্ট্রিট’ অনুষ্ঠানে সাংবাদিক ইমন জ্যাভার্সের সাথে প্রায় ৫০ মিনিটের এই সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প।

চীনা গোয়েন্দা সংস্থার সাথে যোগসূত্র রয়েছে বলে খবর বের হওয়া এক নারীর সাথে হুয়াংয়ের সম্পর্ক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল কি না; সিএনবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর চেয়ে বড় হুমকি হতো জেনসেনের মতো কারো মেধাশক্তি হারানো। সেটাই হতো আসল হুমকি—আমার কাছে সেটাই অনেক বড় হুমকি ছিল।’

 

ট্রাম্প বলেন, ‘জেনসেন পরবর্তী বিমানেই চীনে চলে যেতে পারতেন, আর আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, চীন তাঁকে যা চাইতেন তা-ই দিত, এবং তখন স্বয়ংক্রিয়ভাবেই, আপনি জানেন, সব কিছু তাদের হাতে চলে যেত।

 

 

’

ট্রাম্প আরো জানান, গত সপ্তাহে চীন সফরের সময় তিনি চীনা নেতা শি জিনপিংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘আমি জানি চীন কতটা দক্ষ এবং আমি কয়েকজনকে বলেছিলাম, আপনারা জানেন, আমি জানি প্রেসিডেন্ট শি কী ভাবছেন, কারণ আমি হলে ভাবতাম, কেন আমরা জেনসেনের সাথে একটি চুক্তি করছি না?’

 

হুয়াং সম্পর্কে শির মন্তব্য প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি বলছিলেন যে জেনসেন এই ব্যবসায় বিশ্বের সবচেয়ে মেধাবী ব্যক্তি।’

 

এটা স্পষ্ট যে, প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং অন্যান্য দেশের সাথে উন্নত এআই চিপ নিয়ে প্রতিযোগিতার নিরিখেই এনভিডিয়ায় জেসসেনের প্রত্যাবর্তনকে তুলে ধরতে চাইছেন। ট্রাম্প বলেন, ‘জেনসেনের মতো মানুষ ছাড়া এটি কেউ বোঝে না, তারা এটি নকল করতে পারবে না। এটি নকল করার অযোগ্য।

 

 

আপনি একটি ছোট ওয়েফারের (চিপ তৈরির পাত) দিকে তাকান, এবং আপনি বলবেন এর যে জটিলতা তা চীন নকল করতে পারবে না। কেউই নকল করতে পারবে না। এখনকার বেশিরভাগ চিপই সেকেলে, এবং সেগুলো খুব দ্রুত অচল হয়ে যায়।’

সূত্র: সিএনএন

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।