শিরোনামঃ

ইউপি নির্বাচন জেলাভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি

অনলাইন ড্রেস
ইউপি নির্বাচন জেলাভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে পাঁচটি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ এবং ভোটার সংখ্যার তথ্য প্রেরণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

 

 

চিঠিতে বলা হয়েছে, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য পাঁচটি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য প্রয়োজন। উক্ত তথ্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারে নিকট হতে সংগ্রহপূর্বক আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

 

সম্প্রতি পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে

২৭ মে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।