সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মহম্মদপুরে সেমাইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ব্যক্তি আটক

বিশেষ প্রতিনিধি / ৩৪ প্রকাশিত সময়:
শনিবার, ৭ মার্চ, ২০২৬

মহম্মদপুরে সেমাইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ব্যক্তি আটক

মাগুরার মহম্মদপুর উপজেলায় ১০
বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহাকে (৪৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাওয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে কাওয়ালীপাড়া গ্রামে ওই শিশুকে সেমাই খাওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যান ইন্দ্রজিৎ সাহা। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে শিশুর পোশাক খোলার সময় ভিকটিমের মামা ঘটনাস্থলে উপস্থিত হলে ইন্দ্রজিৎ পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

জানা গেছে, ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদরের রামনগর এলাকায়। সেখানেও তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ রয়েছে এবং এলাকাবাসীর হাতে বিতাড়িত হয়ে সে কাওয়ালীপাড়া গ্রামে নতুন বসতি গড়ে তুলেছিল।

উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান ও মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহনূর জামান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং ইতোমধ্যে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।’

বর্তমানে ভিকটিমকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

সূত্র খোলা কাগজ


More News Of This Category