শিরোনামঃ

ভালুকায় ফিলিং স্টেশনে পেট্রল বিক্রি বন্ধ, মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ভালুকায় ফিলিং স্টেশনে পেট্রল বিক্রি বন্ধ, মালিককে জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পেট্রল বিক্রি বন্ধ রাখার দায়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে অবস্থিত পলাশ নামের ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন এ অর্থদণ্ড প্রদান করেন।

 

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়িতে অবস্থিত পলাশ নামের ফিলিং স্টেশন কর্তৃপক্ষ স্টেশনে মজুদ থাকার পরও গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পেট্রল বন্ধ করে দেন। ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাতেই ওই স্টেশনে অভিযান চালায় এবং পলাশ স্টেশনের মালিক শাহাব উদ্দিন ফরাজীকে ২০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করে।

 

 

পরে পেট্রল বিক্রি স্বাভাবিক হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. ইকবাল হোসাইন জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।