শিরোনামঃ

ইরানজুড়ে পুরোদমে চলছে ‘আত্মত্যাগ’ কর্মসূচি

অনলাইন ড্রেস
ইরানজুড়ে পুরোদমে চলছে ‘আত্মত্যাগ’ কর্মসূচি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কার মধ্যে বেসামরিক নাগরিকদের অস্ত্র চালানো ও প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচিতে বিনিয়োগ বাড়াচ্ছে ইরান। অভ্যন্তরীণ ও বিদেশি হুমকি মোকাবেলায় রাষ্ট্রীয় নিরাপত্তাব্যবস্থাকে সহায়তা করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জানফাদা’ নামের এ কর্মসূচির অর্থ ‘যারা জীবন উৎসর্গ করেন’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের চরম পর্যায়ে গত মার্চের শেষ দিকে কর্মসূচিটি চালু করা হয়।

 

 

 

বর্তমানে ইরানের বিস্তীর্ণ এলাকায় কর্মসূচিটি ছড়িয়ে পড়েছে। এতে স্বেচ্ছাসেবী হিসেবে নারী-পুরুষ উভয়কেই অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

 

তরুণদের অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও সব বয়সের মানুষের জন্য কর্মসূচিটি উন্মুক্ত রাখা হয়েছে।

 

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও শিগগির সংঘাত শুরু হতে পারে—এমন আশঙ্কার মধ্যেই কর্মসূচিটি আরো জোরদার করছে ই

রানের কর্তৃপক্ষ।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।