শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মহম্মদপুরের ৫ মৌজার লাখো মানুষের দীর্ঘশ্বাস: ডিজিটাল ভূমি সেবায় ‘মৌখিক’ তালা কেন?

নিজস্ব প্রতিবেদক / ৮৯ প্রকাশিত সময়:
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মহম্মদপুরের ৫ মৌজার লাখো মানুষের দীর্ঘশ্বাস: ডিজিটাল ভূমি সেবায় ‘মৌখিক’ তালা কেন?

মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া, রুইজানী, মুরাইল (পশ্চিম খণ্ড), ধুপুড়িয়া ও পশ্চিম চরবর্ণি—এই পাঁচটি মৌজার কয়েক লাখ মানুষের জীবন আজ থমকে গেছে। গত দেড় বছর ধরে জেলা প্রশাসকের ‘মৌখিক’ নির্দেশে এসব মৌজায় নামজারি ও খাজনা আদায় বন্ধ রাখা হয়েছে।

এক জায়গায় বলা হচ্ছে রেকর্ডে ‘প্রিন্টিং ভুল’, অন্য টেবিলে বলা হচ্ছে ‘নদী ও চরের আইনি জটিলতা’। প্রশাসনের এই পরস্পরবিরোধী বক্তব্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। অথচ আইনের ভাষ্যমতে, আদালতের সুনির্দিষ্ট স্থগিতাদেশ ছাড়া কেবল মৌখিক নির্দেশে নাগরিক সেবা বন্ধ রাখার কোনো সুযোগ নেই।

নিজের জমি থাকা সত্ত্বেও আজ মহম্মদপুরের মানুষ ভূমিহীনদের মতো অসহায়।

অসুস্থ ইদ্রিস মুসল্লী জমি বিক্রি করে চিকিৎসা করতে পারছেন না।

কেউ মেয়ের বিয়ে দিতে পারছেন না, কেউ বা জরুরি ঋণের আবেদন করতে পারছেন না।

একের পর এক এসিল্যান্ডের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে যাওয়া এই স্থবিরতাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে।

সামান্য ‘প্রিন্টিং ভুল’ বা ‘জরিপ’ এর দোহাই দিয়ে কতদিন সাধারণ মানুষকে জিম্মি রাখা হবে? ডিজিটাল বাংলাদেশের সুফল কি তবে মহম্মদপুরের এই ৫টি মৌজার মানুষের জন্য নয়?

আমরা প্রশাসনের এই উদাসীনতার অবসান চাই। জনস্বার্থে দ্রুত এই ‘মৌখিক’ নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভূমি সেবা উন্মুক্ত করার জন্য মাগুরা জেলা প্রশাসনের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করছি।


More News Of This Category