​ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
​ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে রাজশাহী মহানগর মহিলা দল। শনিবার বিকেলে মহানগর বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব। তাঁর অসুস্থতায় আমরা আন্তরিকভাবে ব্যথিত। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং আগের মতো আবার দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন—এই কামনাই করি।”

​রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিফাত জেরিন তুলিসহ তৃণমূলের বিপুল সংখ্যক নেত্রী অংশ নেন।

​কর্মসূচির শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। এরপর ভূমিমন্ত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।