শিরোনামঃ
প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জ্বালানি সাশ্রয়ে বাড়বে লোডশেডিং

অনলাইন ডেস্ক / ৫৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে দেশের সার ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমানো হয়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সার উৎপাদন। আর বিদ্যুৎ উৎপাদনে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় গতকাল সারা দেশে বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়।

 

 

এই অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের চেষ্টা করছে। এরই মধ্যে এ ব্যাপারে বিডিং এ সাড়া পাওয়া গিয়েছে। আশা করা হচ্ছে এই এলএনজি পেলে এবং সবকিছু স্বাভাবিক থাকলে সার ও বিদ্যুৎ উৎপাদনে পূর্বের মতো আবার গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশে গ্যাস আমদানি ঝুঁকিতে পড়েছে।

 

 

এই অবস্থায় সরবরাহ সংকটের কথা মাথায় রেখে পেট্রোবাংলা বিদ্যুৎ ও সার উৎপাদনে রেশনিং শুরু করেছে। গত বুধবার থেকে এই সরবরাহ রেশনিং শুরুর আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিদ্যুৎ ও সারে রেশনিং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সার ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কিছুটা কমিয়েছি।

 

তবে এরই মধ্যে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের জন্য পেট্রোবাংলা ৪ মার্চ ডাকা বিডিংয়ে দুই কার্গো এলএনজি ক্রয়ের ব্যাপারে সাড়া পেয়েছে। এটি হয়ে গেলে রেশনিং করার আর প্রয়োজন হবে না। এই দুটি কার্গো অস্ট্রেলিয়া ও ইউএসএ থেকে কেনা হবে। আমাদের আগামী ১৫ ও ১৮ মার্চের এলএনজি নিয়ে সমস্যা ছিল। এই দুই কার্গো পাওয়া গেলে সমস্যা আর থাকবে না।

 

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যুতে আগে ৮৭০ মিলয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো রেশনিংয়ের কারণে, এখন ৮২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ছাড়া বাকি সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ এখন বন্ধ। গ্যাস সরবরাহ বৃদ্ধি করতে পারলে এগুলো আবার চালু করা হবে। সারে এখন ১৩০ মিলিয়ন ঘনফুট কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। সার উৎপাদনে দৈনিক ১৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। বুধবার সরকারি নির্দেশনার পর সিইউএফএল ও কাফকোর সার উৎপাদন স্থগিত করা হয়। সিইউএফএল চালু থাকলে দৈনিক ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়। পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর কারখানাটিতে দিনে ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। আর কাফকোর দিনে উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপুল পরিমাণ উৎপাদন স্থগিত আছে। শাহজালালে গ্যাস সরবরাহ থাকলেও যেকোনো মুহূর্তে এর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে।

 

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে মার্চে ৯টি, এপ্রিল ১১টি এবং মে মাসে ১১ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৯ কার্গো হরমুজ প্রণালি দিয়ে আসার কথা। এক কার্গোতে প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস থাকে। যা বাংলাদেশের একদিনের চাহিদার থেকেও কম। দেশি উৎস থেকে পাওয়া কমবেশি ১৭১৪ মিলিয়নের সঙ্গে ৮০০ থেকে ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


More News Of This Category