শিরোনামঃ

টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, পাল্টাপাল্টি মামলা

অনলাইন ড্রেস
টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, পাল্টাপাল্টি মামলা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, পাল্টাপাল্টি মামলা

 

 

গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মো. মোসলেম উদ্দিন (৩০) নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

অন্যদিকে মাদরাসায় হামলা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে পৃথক মামলা করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

গত বুধবার (২১ অক্টোবর) টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার দুপুরে শিক্ষক মোসলেম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

মাদরাসা কর্তৃপক্ষের করা মামলার এজাহার ও প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটির অভিভাবক শাহজালাল রুমি (৩০) ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে মাদরাসায় প্রবেশ করেন।

 

 

এ সময় তারা অধ্যক্ষের কক্ষের কাচ ও বৈদ্যুতিক বোর্ড ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরো বলা হয়, ছাত্রীকে ‘বেড টাচ’ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষক মোসলেম উদ্দিনকে ভারী স্টেপলার দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। তার পোশাক ছিঁড়ে মারধর করা হয়। বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের অন্য শিক্ষক-শিক্ষিকা, উপাধ্যক্ষ ও নিরাপত্তাপ্রহরী দেলোয়ার হোসেন পাটোয়ারীকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।

 

 

এ সময় ড্রয়ারে জমি কেনার জন্য রাখা ১৭ লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে। পুরো ঘটনার ভিডিও মাদরাসার সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছেন অধ্যক্ষ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মাদরাসায় ধর্ষণ বা বলাৎকারের ঘটনা ঘটেনি। তবে প্রথম শ্রেণির এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে শিশুটির বাবার করা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় নেওয়া হয়েছে। এ মামলায় অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

 

ওসি আরো বলেন, মাদরাসায় অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর, নারী শিক্ষকসহ অন্যদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বাদী হয়ে পৃথক মামলা করেছেন। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।