সিলেটে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুটি এয়ারগান উদ্ধার

অনলাইন ড্রেস
সিলেটে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুটি এয়ারগান উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিলেটের শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের একটি রাবার বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ইউনিয়নের পশ্চিম দলুইপাড়ায় ওই রাবার বাগানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 

এসআরবি সূত্রে জানা যায়, পশ্চিম দলুইপাড়ার একটি রাবার বাগানে কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাগানে তল্লাশি চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় বাটবিহীন একটি পুরনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান পাওয়া যায়।

 

এসআরবি সিলেট-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

 

 

তিনি বলেন, শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যা

হত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।