পাবনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

অনলাইন ড্রেস
পাবনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, দুটি তাজা কার্তুজ ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলাল শেখ (৫২) ও মো. জনি কাজী (২৮), জলিল মন্ডল (২৮) ও বাবলু মন্ডল (২৬)। এ ছাড়া আরো কয়েকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

 

 

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি .২২ বোরের বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

 

দ্বিতীয় অভিযানে আরো দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজসহ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯-এ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।