মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ১

অনলাইন ড্রেস
মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানাধীন খাসকান্দি গ্রামের ইয়াসিন সরদারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

 

জানা গেছে, আটক খাসকান্দি গ্রামের আলকেস সরদারের ছেলে। তার কাছ থেকে দুই শ পিস ইয়াবা, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ (শটগানের গুলি), একটি ধারালো রামদা, দুটি ধারালো চাকু উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 

 

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য মোট পাঁচটি মামলা আছে।

 

 

আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় পৃথক পৃথকভাবে এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।