ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ সব জোনাল ও সাব-জোনাল অফিসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার
(১৭ অক্টোবর) সকাল ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার নির্দেশনার আলোকে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের আওতায় অফিস প্রাঙ্গণ, ভবনের আশপাশ, ড্রেনেজ ব্যবস্থা ও খোলা স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
এ কার্যক্রমে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ডেঙ্গুর বিস্তার রোধে কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজনন স্থল ধ্বংস করার লক্ষ্যে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :